সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জের জলসুখায় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯২ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজমিরীগঞ্জ উপজেলা জলসুখা গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জলসুখা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর গ্রুপের সাথে বর্তমান মেম্বার আলাউদ্দিন মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ গ্রাম্য বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরধরে মাসখানেক পূর্বেও তাদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও বিষয়টি স্থানীয় বিচার শালিশের মাধ্যমে শেষ হয়। কিন্তু উভয় পক্ষের মাঝে এর আক্রোশ থেকে যায় এবং জহুর হোসেনের গোষ্ঠী (তিন গোষ্ঠী), ডা. রেজাউল করিম ও আলাউদ্দিন মেম্বারের একত্রিত হয়ে, গত সোমবার (১২ মে) জলসুখা ইউনিয়নের মিনু মেম্বার সহ রেজাউলের দল বল নিয়ে রাত ৭ টায় খেলু মিয়ার গোষ্ঠীর কিছু লোকজনকে ধাওয়া দেয়। এ ক পর্যায়ে শহিদ মিয়ার ছেলে মামুন মিয়া সহ এক নারীকে মারধর করে। এর জের ধরে গতকাল মঙ্গলবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ অন্তত ৪৫ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের মধ্যে সাইকুল বেগম (৫০), জিয়াউর রহমান (৩৫), তকদির মিয়া (৪২), ইমন (২২), নাইম মিয়া(২৪), শামিম মিয়া (১৯), মছদ উল্লা (৬০), জয় (২০), মুসকুদ উল্লা (৫০), আলী নুর (১৪), ফয়সল(১৪) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় উভয় পক্ষে ৬ জনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com