শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশত

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২০৩ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট উজান পাড়ার রাজাহাটি গ্রামের জজ মিয়া ও বাঁশহাটিয়া গ্রামের মুজিবর রহমান ওরফে মজু মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া রাজারহাটি গ্রামের বাসিন্দা মোঃ জজ মিয়া ও একই এলাকার বাঁশহাটিয়ার মোঃ মুজিবর রহমান ওরফে মজু মেম্বারের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। মাসখানেক পূর্বে মজু মেম্বারের ভাতিজাকে জজ মিয়ার লোকজন মহিষ চুরির অপবাদে আটক করে থানায় সোপর্দ করে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় সালিশ-বৈঠকে নিষ্পত্তি করা হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার মজু মেম্বারের লোকজন জজ মিয়ার পক্ষের একজনকে মারধোর করে। পরদিন বুধবার জজ মিয়ার লোকজন মজু মেম্বারের একজনকে ধান শুকানোর মাঠে মারধোর করে। বিষয়টি নিয়ে বুধবার দিবাগত রাতে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। সংঘর্ষকালে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com