মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এতিম শিক্ষার্থীদের মাঝে গ্রীণ লীফ ফাউন্ডেশনের অনুদান বিতরন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৭ সেপ্টেম্বর বাছাইকৃত এতিম শিক্ষার্থীদের মাঝে গ্রীণ লীফ ফাউন্ডেশনের চতুর মাসিক অনুদানের টাকা গত ২৭ সেপ্টেম্বর বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গ্রীণ লীফ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রীণ লীফ শিশু পল্লীর সুপার পিয়ালী রায়ের উপস্থাপনায় অনুদানে সভাপতিত্ব করেন গ্রীণ লীফ ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা জহুরা খাতুন। অনুষ্ঠানে গ্রীণ লীফ ল্যাবরেটরি শিক্ষক সমিতি সহ এতিম শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীণ লীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ এবাদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিটি অফ হবিগঞ্জের সভাপতি সৈয়দ জিয়াউল হাসান আসাদ এবং ফাউন্ডেশনের ম্যানেজিং কমিটির সদস্য সামছুর রহমান চৌধুরী। মাসিক ১৫’শ টাকা করে ৪ মাসের ৮জন এতিম শিক্ষার্থী মাসে প্রায় ৫০ হাজার টাকা বিতরন করা হয়।
উল্লেখ্য, ২০১২ সন থেকে বাছাইকৃত এতিম শিক্ষার্থীদেরকে শিক্ষাসহায়তা হিসাবে মাসিক অনুদান প্রদান করে আসছে গ্রীণ লীফ ফাউন্ডেশন। এরই অংশ হিসাবে ২০১৫ সন থেকে হবিগঞ্জ পৌর সভাস্থ হাই স্কুল সমূহের গরীব এতিম শিক্ষার্থীদের কে মাসিক অনুদান দেয়া হবে। আগ্রহী গরীব এতিম শিক্ষার্থীদেরকে শায়েস্তানগরস্থ গ্রীণ লীফ ল্যাবরেটরি স্কুলে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com