বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

মাধবপুরে কুন্ডু মেলায় ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট টাইম সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় বিষ্ণুপুর এলাকায় কুন্ডু মেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে হোসেন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কুন্ডু মেলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর ওই দিনে সনাতন ধর্মাবলম্বীদের পূন্যস্থানে স্নান করতে আসে। এ উপলক্ষ্যে স্থানীয়দের উদ্যোগে মেলা বসে। বিকাল সাড়ে ৩ টার দিকে বিষ্ণুপুর গ্রামের রজব আলী ও জহির আলীর লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একে অপরকে ধাওয়া করে। এ সময় চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে হোসেন মিয়ার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com