শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ যতই ষড়যন্ত্র হউক জনগণ থেকে বিএনপিকে আলাদা করা যাবে না

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যতই ষড়যন্ত্র হউক জনগণ থেকে বিএনপিকে আলাদা করা যাবে না। এমন কোনো গ্রাম নেই, পাড়া মহল্লা নেই, শহর নেই যেখানে বিএনপির হাজার হাজার কর্মী নেই। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় একটি রাজনৈতিক দল। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো অনুপ্রবেশকারী যেন আমাদের মধ্যে প্রবেশ করে কোনো বদনাম দিতে না পারে। তিনি গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর উপজেলা ও ৮টি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় জি কে গউছ আরও বলেন- আমাদের মধ্যে মত প্রার্থক্য থাকতে পারে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার বাহিরে বিএনপি করা যাবে না। বিএনপি করতে হলে তারেক রহমানের নির্দেশ মানতেই হবে। আমাদেরকে মানুষের মধ্যে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন- নির্বাচন ২ মাসে আগে অথবা ২ মাস পরে হবে। কিন্তু নির্বাচনের কোনো বিকল্প নেই। ফ্যাসিষ্ট শেখ হাসিনা রাষ্ট্র কাঠামো ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছিল। তাই বাংলাদেশে সংস্কার প্রয়োজন। এই সংস্কারের প্রস্তাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও ২ বছর পূর্বেই জাতির সামনে উপস্থাপন করেছিলেন। তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করছেন। জি কে গউছ বলেন- নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা। এই শ্লোগান একমাত্র আমরা বিএনপি কর্মীরাই দিতে পারি। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে কোনো নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি। তিনি জীবনে ২৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছেন। খালেদা জিয়ার এই জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে শেখ হাসিনা জিদ করে মিথ্যা মামলা দিয়েছে, খালেদা জিয়াকে জেলে প্রেরণ করেছে। কিন্তু ইজ্জতের মালিক আল্লাহ। খালেদা জিয়া কাতারের আমীরের দেয়া রাজকীয় বিমানে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন, আর শেখ হাসিনা মালবাহী কার্গো বিমানে দেশ থেকে পালিয়েছে। সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান, এডভোকেট মতিউর রহমান সানু, এডভোকেট লেনিনউজ্জামান, হাজী জুলমত মিয়া, ফরিদ মিয়া, হাফিজ খান, ওসমান মিয়া, মোস্তফা মিয়া, শিপন আহমেদ আছকির, আব্দুস শহীদ, হাজী মতিন, এডভোকেট ইলিয়াছ আহমেদ, জিলু মিয়া, কামাল মিয়া, শাহিনুর রহমান, মজনু তালুকদার, মমিনুল হক, জয়নাল আবেদিন জালাল, আব্দুল আহাদ, হাজী আলতাব হোসেন, আব্দুল মন্নাফ, ফরিদ মিয়া, আব্দুল কাইয়ুম, আল আমিন, আব্দাল মিয়া, সামিউল বাছিত, আবুল কালাম, ইদ্রিস মিয়া, হারুন মিয়া, দরস আলী, হেলাল মিয়া, আরব আলী, শাহীন মিয়া, জুম্মন মিয়া, নুর ইসলাম, মাসুক মিয়া, দুলাল মিয়া, সুহেল মিয়া, সাজু মিয়া, এনাম মিয়া, জামাল মেম্বার, জুনু মিয়া, সোবহান মিয়া, তোফাজ্জুল হোসেন, আয়াত আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com