সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জ পৌর যুবলীগ সভাপতি মন্টু গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মোঃ মন্টু মিয়া (৪৫) কে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আজমিরীগঞ্জ লাল মিয়া বাজারের এক মোটর সাইকেল মেকানিকের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌর এলাকার ফতেপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছানের নির্দেশনায় এসআই শাহরিয়ার আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সকাল সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার লাল মিয়া বাজারের মোটর সাইকেল মেকানিক সুরঞ্জিত দেবনাথের দোকান থেকে তাকে আটক করা হয়। গতকালই তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারিক তাকে কারাগারে প্রেরণ করেন। মন্টু দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জ পৌর যুবলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছিল।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছান জানান, অপারেশন ডেভিল হান্টের পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com