সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে বিনামূল্যে কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদ উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য- ২০২৪-২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩ হাজার ৩শ জন কৃষকদের পর্যায়ক্রমে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com