শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ধর্ষিতার পরিবারের পাশে বানিয়াচং প্রেসক্লাব

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৮৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ গত ৯ মার্চ বানিয়াচং উপজেলা সদরের দক্ষিণ যাত্রাপাশা (বনমথুরা) গ্রামে ধর্ষণ হওয়া ৭ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে বানিয়াচং প্রেসক্লাব। গতকাল ১৭ মার্চ বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান ও সাধারণ সম্পাদক মখলিছ মিয়া ধর্ষিতার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় ধর্ষিতার নানা ও নানীর সাথে আলাপ-আলোচনা করেন এবং অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, একই এলাকার নোফায়েল ও শামীম নামে দুই বখাটে কিশোর গত ৯ মার্চ প্রতিবন্ধী শিশুটিকে ১০ টাকা দিয়ে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরদিন ধর্ষিতার নানী বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা দায়ের (মামলা নং-১০, তারিখ ১০/০৩/২০২৫) করলে পুলিশ আসামি নোফায়েল ও শামীমকে গ্রেফতার করে। এদিকে ধর্ষণের ঘটনার পর ধর্ষিতার পিতা মারা যান। বর্তমানে পরিবারটি অসহায় হয়ে পড়েছে জানিয়ে বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে পরিবারটির পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com