মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল বিকেলে ছোট শাকুয়া ও করগাঁও গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ছোট শাকুয়া গ্রামের লাল মিয়ার পুত্র মকসুদুর রহমান গতকাল বিকেলে ঘাস কাটার জন্য গেলে করগাঁও গ্রামের আশিক মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৫ জন আহত হয়। আহতের মধ্যে আশিক মিয়া (৪৫), মাকসুদুর রহমান (২১) ও আশিক মিয়া (৪৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com