সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে বাস খাদে পড়ে অর্ধশত যাত্রী আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে খাদে পড়ে অর্ধশত যাত্রী আহত হয়েছে। আহত যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আজমিরীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে ছেড়ে আসা লাকী এক্সপ্রেস নামের বাসটি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত ভোররাত ৪-৪৯ মিনিটে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে বাসে থাকা সকল যাত্রী কম-বেশি আহত হয় এবং ২ জনের অবস্থা গুরুতর। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন এবং অনেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন বলে জানা যায়। আহতদের মধ্যে যাদের তথ্য পাওয়া গেছে তারা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার শিপপাশা গ্রামের আমীর আলীর পুত্র মনির হোসেন (২৩), সুমা আক্তার (৪০), রসুলপুর এর মরুয়ারা (৪৫)। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, দূর্ঘটনার সংবাদ পেয়েছি এবং ঘটনাস্থল থেকে গাড়ীটি উদ্ধারের ব্যবস্থা অব্যাহত আছে এবং এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com