মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

মাধবপুরের ধর্মঘর বাজারে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের দাবি। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ধর্মঘর বাজারে গিয়াস উদ্দিনের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তদের বরাত ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল জানান, রাতে হঠাৎ বাজারের গিয়াস উদ্দিনের মুদি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।
মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে গিয়াস উদ্দিন মুদি দোকান, আক্তার সারের দোকান, জুবায়েদ কসমেটিক এবং জাবেদ এর চা স্টল পুড়ে যায়।
পরে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিব হোসেন জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com