মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে ভার্চ্যুয়ালি মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি থেকে ॥ মাধবপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টা দিকে নবনির্মিত মডেল মসজিদ ভার্চুযয়ালি উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পরে আদাঐর মডেল মসজিদ প্রাঙ্গনে উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি, মুজিবুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, হবিগঞ্জ জেলা গণপূর্ত নিবার্হী প্রকৌশলী একেএম সাকিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম জাহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা বিভিন্ন মসজিদে ইমামগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ প্রমুখ। উল্লেখ্য ১১ কোটি ৫৬ লক্ষ টাকায় নির্মিত এ মডেল মসজিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com