মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সহ-সভাপতির ভুল বুঝাবুঝির অবসান

  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম ও সহ-সভাপতি মুরাদ আহমদের মধ্যে হওয়া ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এসআর চৌধুরী সেলিম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদারের সমন্বয়ে বিরোধ নিরসন কল্পে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এসআর চৌধুরী সেলিম। এতে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সহ-সভাপতি মুরাদ আহমদ, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি রাকিল হোসেন, মো. সরওয়ার শিকদার, নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শাহ সুলতান আহমেদ, কার্য নির্বাহী সদস্য- অলিউর রহমান অলি, কিবরিয়া চৌধুরী, আশাহিদ আলী আশা, আলমগীর মিয়া। সমঝোতা বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে নবীগঞ্জ প্রেসক্লাবের ঐক্যের স্বার্থে সবাই একমত পোষণ করে বক্তব্য রাখেন। সভায় সর্ব-সম্মতিক্রমে বর্তমান সভাপতি এটিএম সালাম ও সহসভাপতি মুরাদ আহমদ এর মধ্যে ভুল বুঝাবুঝির কারণে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তার অবসান করা হয়। দুইজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য একে অন্যের সঙ্গে কুলাকুলি করেন। ২০১২ সালে নবীগঞ্জ প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পুর্নগঠনের সময় মনোনীত কোনো সদস্যেরই সার্টিফিকেট জমা নেওয়া হয় নাই, এরপর গঠনতন্ত্র প্রনয়ন করা হয়। বর্তমান সভাপতি এটিএম সালাম ২০১২ সাল থেকেই নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসেবে অর্ন্তভুক্ত আছেন। ২০১৯ সালে পুনরায় নবীগঞ্জ প্রেসক্লাবে সদস্য অর্ন্তভুক্ত করা হয়। এরপর ২০২৪ সালে সংশোধিত গঠনতন্ত্রের আলোকে ১১জন সদস্যকে সার্টিফিকেটসহ অর্ন্তভুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com