বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জামিনের পর কারা ফটকে আটক মিরপুরের দুলাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জামিন পেয়ে কারাগার ফটকে আটক হলেন মিরপুরের দুলাল (৫০)। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় তাকে কারা ফটকে আটক করা হয়। এদিকে কারাগারের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে সাধারণ আসামি সাড়ে ৩টার পর জামিন নামা গেলে কারাগার থেকে ছাড়া হয় না। পরের দিন সকালের দিকে ছাড়া হয়। অথচ দুলালের জামিন নামা সন্ধ্যা ৬টায় গেলেও ৭টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। তবে পুলিশ তাকে ধরার জন্য ততক্ষণ কারাফটকে অপেক্ষা করছিলো। এরকম একটি ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগ নেতা দুলালকে মিরপুর থেকে আটক করা হয়। এরপর হত্যাসহ দুইটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। কিন্তু একের পর এক জামিনে সে বেরিয়ে আসে। এলাকাবাসী জানান, দুলাল এক সময় মিরপুর বাজারে ভাতের হোটেল দিয়ে ব্যবসা করতো। মিতালি বাস দূর্ঘটনায় ব্রিজের নিচে পড়ে যায়। যাত্রীদের মালামাল লুট করে সে শুন্য থেকে শত কোটি টাকার মালিক হয়ে যায়। সদর ওসি জানান, ডিবি পুলিশ তাকে কারাগার থেকে আটক করে থানায় হস্তান্তর করে। আজ তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com