সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ॥ প্রশাসনের অভিযান

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত উপজেলা প্রশাসন। অবৈধভাবে বালু উত্তোলন ও টপ সয়েল কাটার বিরুদ্ধে এমন অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল ৪ টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন স্থানে মোবাইল কোর্টের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রবিন মিয়া ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। জানা যায়, অভিযানে উবাহাটা বালুমহালের ইজারাকৃত স্থান বহির্ভূত অংশ হতে মাটি কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি এস্কেভেটর মেশিন এবং ৩ টি ড্রাম ট্রাক জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয় এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৭ টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়েছে। মোবাইল কোর্টে সহযোগিতা করেন, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রবিন মিয়া বলেন, যেই হোক না কেন, অবৈধ কোনো কাজ চুনারুঘাট উপজেলায় হতে দেব না। অবৈধভাবে বালু উত্তোলন ও টপ সয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com