সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ে টাকা আত্মসাত মামলার পলাতক আসামি ইসমাইল গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামী মোঃ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পুলিশের এস আই আক্তারুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোড়াকরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলীর মেয়ের জামাই ও জিরুন্ডা গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল (৪৭) কে গ্রেপ্তার করে। জানা যায়, লাখাই মহিলা দলের আহবায়ক পান্না আক্তার এর দায়েরকৃত ১৫ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারনা মামলার আসামী ইসমাইল। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামী গতকাল শনিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com