সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ৬০ কেজি ভারতীয় গাঁজাসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৬০ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার (২৯ জানুয়ারী) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের শওকত আলীর আমবাগান থেকে জুয়েলকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় জুয়েলের নিকট থাকা ৬০ কেজি গাঁজা জব্দ করে। জুয়েল ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আউস মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নন্দনকান্তি ধর জানান, “ডিবি পুলিশ গোপন সূত্রে জানতে পারে জুয়েল ও অন্য কয়েকজন ভারত সীমান্ত থেকে কয়েকটি বস্তা নিয়ে আহম্মদপুর হাইস্কুলের দক্ষিন দিকের আমবাগানে প্রবেশ করলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ডিবির একটি টিমের ধাওয়ার মুখে পড়ে। এ সময় বস্তা ফেলে কিছু লোক পালিয়ে সীমান্তের দিকে চলে যেতে সক্ষম হলেও জুয়েল ধরা পড়ে। জুয়েল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৮/১০ টি মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিবি ওসি নন্দনকান্তি ধর।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com