মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাধবপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মাধবপুর উপজেলা মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ধর্মঘর ইউপি সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান প্রমূখ।
সভায় প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশ গঠনে অতুলনীয় ভুমিকা রেখেছেন। দেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতির নাম লেখা রয়েছে। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছিল। জনরোষ এখন তারা দেশ থেকে বিতাড়িত। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল। কারন পরাজিত অপশক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। বিগত ১৭ বছর দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন মানুষ ভোট দিতে মুখিয়ে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে দেশে লাখো কোটি জনতা অপেক্ষা করছেন। আলোচনার সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com