সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লেøাগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের গতকাল উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন হবিগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ এর ব্যবস্থাপনায় হবিগঞ্জ জালাল স্টেডিয়াম মাঠে হবিগহ্জ জেলা পর্যায়ের এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্ত্তী। উদ্বোধনী খেলায় বৃন্দাবন সরকারি কলেজ বনাম শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ অংশ গ্রহণ করে। খেলায় ট্রাইবেকারে ৩-১ গোলে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ জয়লাভ করে। খেলার মধ্যাহ্ন বিরতিতে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সদস্য এডভোকেট এনামুল হক সেলিম, জেলা রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মজিদ ও সহিদুর রহমান লাল, জেলা রেফারিজ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন ও সদস্য আব্দুল মুত্তালিব মমরাজ, হবিগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন ও শেখ এমদাদুল হক হিরু এবং দুই কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com