সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জে মেয়র জি কে গউছের নেতৃত্বে ২০ দলীয় জোটের হরতাল পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিচারপতিদের অভিশংসন আইন বাতিলের দাবিতে গতকাল হরতার চলাকালে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে পিকেটিং শুরু করেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। সকাল ১০ টার দিকে শায়েস্তানগর পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শায়েস্তানগর পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় এক পথসভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএিনপির সহ-সভাপতি মাহফুজ আলী খান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর থানা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা বিএনপি নেতা নুরুল আনাম খান টিপু, সদর থানা জামায়াতের আমীর মাওলানা শেখ আব্বাস উদ্দিন, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জালাল আহমেদ, সোহেল এ চৌধুরী, এমদাদুল হক ইমরান, মর্তুজা আহমেদ রিপন, সোহেল আহমেদ, মোঃ সফিকুল ইসলাম, শারফিন চৌধুরী রিয়াজ, মোঃ শাহজাহান মিয়া, মোঃ রহমত আলী, সাদেকুর রহমান লিটন, বেলাল আহমেদ, মোঃ ফারুক মিয়া, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ ফারুক আহমেদ, রাজিব আহমেদ রিপন, তৌফিকুর ইসলাম রুবেল, শেখ রুবেল, মখলিছুর রহমান, মহিবুর রহমান শাওন, শিপন আহমেদ, হাবিবুর রহমান রিংকু, আব্দুল হান্নান, মাহবুবুর রহমান, রফিক আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com