বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে ১৩ পদে ৩৫ প্রার্থীর ফরম ক্রয়

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২০২৫। নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেসক্লাব’ এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। গতকাল রোববার দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন পদে মোট ৩৫টি মনোনয়ন ফরম বিক্রয় করা হয়। নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশনার বর্তমান সভাপতি এম,এ আহমদ আজাদ মনোয়ন ফরম বিক্রি করেন। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টা থেকে ৩ টা পর্যন্ত বিভিন্ন পদে ফরম ক্রয় করেছেন ক্রমানুসারে- সভাপতি পদে এটিএম সালাম, আনোয়ার হোসেন মিঠু, এম এ মুহিত, এম এ বাছিত। সহ-সভাপতি পদে এম মুজিবুর রহমান, সলিল বরণ দাশ, মুরাদ আহমেদ, আশাহীদ আলী আশা। সাধারণ সম্পাদক পদে মোঃ নাবেদ মিয়া, হাবিবুর রহমান চৌধুরী শামীম, ছনি আহমদ চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে, আকিকুর রহমান সেলিম, শাহ সুলতান আহমেদ, মো: নাবেদ মিয়া, তৌহিদ চৌধুরী। অর্থ সম্পাদক পদে শাহ সুলতান আহমদ, মোঃ আবু তালেব, মোঃ শওকত আলী। নির্বাহী সদস্য ৮ পদে- মোঃ সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, মোঃ নাবেদ মিয়া, মোঃ আলমগীর মিয়া, আনোয়ার হোসেন মিঠু, এস আর চৌধুরী সেলিম, তৌহিদ চৌধুরী, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, এম এ মুহিত, সুবিনয় রায় বাপ্পি, রাকিল হোসেন, শওকত আলী, কিবরিয়া চৌধুরী, আশাহিদ আলী আশা, অলিউর রহমান, ফখরুল ইসলাম চৌধুরী। নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১ টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সে লক্ষ্যে গতকাল মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর বিকেল ১ টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ওই দিনই সন্ধা ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com