মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহবায়ক কয়েকটি মামলার এজাহার নামীয় আসামী আতাউস সামাদ বাবু (২৯) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টার দিকে কাশিমনগর থানার এস.আই সোহেল রানা চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের ইউ/পি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুর রউফের ছেলে। পুলিশ জানায়, ৪ ও ৫ আগস্ট মাধবপুর উপজেলার কয়েকটি স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আতাউস সামাদ বাবুর নেতৃত্বে ছাত্র-জনতার উপর হামলা। তাছাড়া আরও কয়েকটি মামলার এজাহারে তার নাম রয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরন করা হবে।