সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে পুলিশের অভিযান ৩ পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে থানা পুলিশের অভিযানে নারী শিশু-মামলা ও সিআর মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামীসহ মোট তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- নারী-শিশু মামলায় আসামী নবীগঞ্জ উপজেলা ইনাতগঞ্জ ইউনিয়নের চরগাও গ্রামের মৃত- মুসলিম উল্লাহ ছেলে তাজ উদ্দিন ও তাজ উদ্দিন এর স্ত্রী মহিমা বেগম এবং সি.আর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের মৃত- বাছির উল্লা (মংলা মিয়া) ছেলে মকছুদ মিয়া। পুলিশ জানায়, গতকাল বুধবার ৪ ডিসেম্বর রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় ও এসআই মো: সুমন মিয়ার নেতৃত্বে এসআই মো: আব্দুস সালাম, এএসআই সুব্রত কুমার দাশ, এএসআই এটিএম মোশাররফ হোসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, আসামীদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com