সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশা উদ্ধার ॥ গ্রেফতার ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩০৭ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে চালকের হাত পা বেধে রাস্তার পাশে ফেলে সিএনসি অটোরিকশা ছিনতাইর ঘটনায় কাইয়ুম হোসেন বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাসহ বুধবার ভোর রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- রসুলপুর গ্রামের নুরুল ইসলাম সুজন নোয়াপাড়া থেকে মঙ্গলবার রাতে সিএনজি অটোরিকশা নিয়ে তেলিয়াপাড়া যাচ্ছিলেন। পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের গোয়াসনগর ব্রীজে পৌছতেই একদল দৃর্বৃত্ত নুরুল ইসলামকে অস্ত্রের মূখে জিম্মি করে হাত পা মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে অটোরিকশা ছিনিয়ে নেয়। টহল পুলিশ তাকে উদ্ধার করে। পরে পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলামের ছেলে কাইয়ুমকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার করে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। কাইয়ুম হোসেন বাবুকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com