সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে মৎস্য ঘেরের ফাঁদে মেছো বিড়াল আটক

  • আপডেট টাইম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মৎস্য ঘেরের ফাঁদে একটি বিপন্ন বন্য মেছো বিড়াল আটক হয়েছে। গতকাল রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী। এর আগে জেলার বানিয়াচং উপজেলা সদরের প্রথম রেখ মহল্লার মৎস্য খামারি লিলু মিয়ার মৎস্য ঘেরে বিড়ালটি আটক হয়।
এলাকাবাসী জানান, লিলু মিয়া তার মৎস্য ঘেরে ফাঁদ পেতে রাখেন। এ ফাঁদে একটি মেছো বিড়াল আটকা পড়ে। পরে বাড়িতে এনে লোহার খাঁচায় বন্দি করে রাখেন। বিড়ালটি দেখতে উৎসুক লোকজন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। বিড়ালটি ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। বিপন্ন এই বণ্যপ্রাণীটি উদ্ধার করে নেওয়ার জন্য বন বিভাগে খবর দেওয়া হয়। রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, মেছো বিড়ালটি জেলা সদরে নিয়ে এলে উপযুক্ত আবাসস্থল পাওয়া যাবে না। তার চেয়ে সেখানেই অবমুক্ত করা উচিত। সেজন্য স্থানীয় জনপ্রতিনধির মাধ্যমে এ কাজটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, অগ্রহায়ণ মাসে হাওড়াঞ্চলে মাছের উৎপাদন বেশি থাকে। মেছো বিড়াল রোগাক্রান্ত মাছ খেয়ে খামারির উপকার করে থাকে। তাদের ওপর আক্রমণ করা ঠিক নয়। প্রকৃতিতে নিরাপদ বিচরণ নিশ্চিত না করতে পারলে বিপন্ন এই প্রাণী এক সময় বিলুপ্ত হয়ে যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com