মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

ভ্রমণকারীগনের জন্যে পৌরসভার স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রাতঃকালীন ভ্রমণকারীগনের জন্য স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শুক্রবার এ কর্মসূচীর আওতায় পিটি আই রোডস্থ হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ব্লাড প্রেসার পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা ও ওজন পরিমাপ করা হয়। প্রাতঃকালীন ভ্রমন সম্পর্কিত সামাজিক সংগঠন ডিএইচপি উক্ত কর্মসূচীতে অংশগ্রহন করে। সপ্তাহে প্রতি শুক্র ও শনিবার সকাল ৭ টা হতে ৮ টা পর্যন্ত এ সেবা চালু থাকবে বলে জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। তিনি শুক্রবার প্রাতঃকালীন কর্মসূচীর শুরুতে উপস্থিত থেকে সেবা গ্রহীতাদের সাথে আলোচনা করেন। এই কর্মসূচী চালু করায় পৌরসভার উদ্যোগকে স্বাগত জানান ডিপিএইচ’র সভাপতি দরবেশ আলী, সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান খান ও মুখপাত্র এডভোকেট মোঃ শফিকুল ইসলাম। উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভা শহরের পিটিআই স্কুলের সামনে ২০২২ সালের ৩১ ডিসেম্বর হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা চালু করে। এই কেন্দ্রে রবি হতে বৃহস্পতিবার সপ্তাহে ৫ দিন সকাল সাড়ে ৯ টা হতে ২-৩০ মিনিট পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া হয়। এছাড়াও এই সেবা কেন্দ্রে হবিগঞ্জ পৌরসভার ইপিআই কার্যক্রমও পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com