সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

হবিগঞ্জ দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসায় পৌরসভার অগ্নি নির্বাপণ মহড়া

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভার অগ্নি নির্বাপণ মহড়া। শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভার অগ্নি নির্বাপণ মহড়া এবং দুর্যোগ মোকাবেলার কৌশল অবহিতকরণ কর্মসূচীর অংশ হিসেবে এ মহাড়ার আয়োজন করা হয়। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত চতুর্থ দফায় এ মহড়া বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীর সহযোগিতায় হবিগঞ্জ দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান ওই কর্মসূচী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ কর্মসূচীর শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামুলক বক্তব্য রাখেন। দুর্যোগ মোকাবেলা এবং গ্রিন স্কুল এন্ড কিন স্কুল ক্যাম্পেইন সম্পর্কে বক্তব্য রাখেন- হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, হবিগঞ্জ দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন প্রমুখ। হবিগঞ্জ পৌরসভার গ্রীন স্কুল এন্ড কিন স্কুল ক্যাম্পেইনের আওতায় মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ৬ টি ডাস্টবিন উপহার দেন। মহড়ায় হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপণ মহড়ায় প্রতীকিভাবে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন দিক তুলে ধরেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com