রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাহতাবকে নবীগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর ও নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাহতাব মিয়াকে নবীগঞ্জ প্রেসক্লাব-এর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রেসক্লাব ভবনে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাহতাব মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সভাপতি ও সাধারণ সম্পাদক। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন মিঠু, সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বর্তমান সহ-সভাপতি এম.এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ছনি আহমেদ চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, সিনিয়র সাংবাদিক আবু তালেব, মোঃ গৌছুজ্জামান চৌধুরী, সাংবাদিক অঞ্জন রায়, সাগর আহমেদ, আলাল মিয়া, ইকবাল হোসেন তালুকদার, স্বপন রবি দাস, হুসাইন আহমদ, নুরুল আমিন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে একটি সম্মাণনা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com