মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ তৌহিদ শাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (১৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তৌহিদ শাহ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে জগন্নাথপুর গ্রামের মৃত মো. খোরশেদ শাহের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভা এলাকায় জগন্নাথপুর গ্রামে অভিযান চালায়। এ সময় জিআর-৮৪/১৮ (মাসের সশ্রম কারাদণ্ড) ও জিআর-১৩৪/১৩-এর পলাতক আসামি মো. তৌহিদ শাহকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com