মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

নবীগঞ্জে সাড়ে তিনঘণ্টা বন্ধ ছিল বিদ্যুৎসেবা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ পল্লী বিদ্যুৎ সমিতির বেশ কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বন্ধ রেখে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়েছে। এতে পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরে সাড়ে তিনঘন্টা পর বিদ্যুৎ সেবা চালু হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ৩টা থেকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে জেলার নবীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় সাড়ে তিনঘন্টা পর নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে বিদ্যুৎ পুনরায় চালু হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সহকারী মহা ব্যবস্থাপক মো. জুয়েল উর রহমান বলেন- পল্লী বিদ্যুৎ সমিতির বেশ কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কার ও মামলা দায়েরের ঘটনার প্রতিবাদে শাহজিবাজার থেকে বিদ্যুৎ বন্ধ ছিল, এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম স্যার আমাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন রোববার আমাদের কথা শুনবেন বলে আশ্বস্ত করায় সব জায়গায় আস্তে আস্তে বিদ্যুৎ চালু হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com