মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

শ্রীমঙ্গলে টমটম চালককে হত্যার দায়ে যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম চালকে নিমর্মভাবে হত্যার ২৪ ঘন্টার ভিতরে আসামী জমি উদ্দিন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পশ্চিম তিতপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের পুত্র। প্রাথমিকভাবে সে পুলিশের নিকট স্বীকার করে টমটম ছিনতাই করার উদ্দেশ্যে সে ও তার সাথে আরও ৪ জন মিলে উপজেলার মুসলিমবাগ গাং পাড় এলাকার মৃত আনসার মিয়ার ছেলে আবুল খায়ের (৩০) কে চা-বাগানের ভেতর নিয়ে খুন করে। এ ঘটনায় পুলিশ তাকে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, টমটম চালককে গত সোমবার রাত ১১ টায় শহরের কালিঘাট চৌমুহনা থেকে যাত্রী সেজে অজ্ঞাত কোন ব্যক্তি কালিঘাট চা বাগানের উদ্দেশ্যে নিয়ে যায়। নিহত টমটম চালকের ছোট ভাই আবুল বাসার জানান সারা রাত তার ভাইকে খোঁজে পাচ্ছিলেন না। সকাল বেলা তারা খবর পেয়ে কালিঘাট চা বাগানের ভেতর ১১নং সেকশনে গিয়ে দেখতে পান তার ভাইকে গলা কেটে ও বুকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে খুন করে লাশ ফেলে রেখে যায়। এ সময় তার ভাইয়ের টমটমটি পাওয়া যায়নি। তার ধারনা ছিল টমটমটি চুরি করে বা অন্য কোন উদ্দেশ্যে কেউ তার ভাইকে খুন করেছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন খাঁন জানান, তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা টমটম চালকের খুনি জসিমকে আটক করতে সক্ষম হই। সে ও তার সাথীরা টমটম ছিনতাই করার জন্য নির্মমভাবে আবুল খায়েরকে খুন করে। বাকী আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com