বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে নিহত ও আহতদের পরিবারকে প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের সহায়তা

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৩০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের হলরুমে প্রবাসী বিএনপি নেতা ও জনাব আলী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। বিএনপি নেতা ও সমাজকর্মী কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ এবং জনাব আলী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফয়সলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কা মহিবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, বিনএনপি নেতা আমীর হোসেন, হারুন লস্কর, ছামির আলী, শরীফ উদ্দিন, শাহজাহান মিয়া, যুবদল নেতা সালাউদ্দিন ফারুক, নাজমুল হোসেন, ওয়াহিদুল মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াজ উদ্দিন রাসেল, সদস্য সচিব এম.এ হাসান, কৃষকদল সভাপতি জুলফী খান তিতু, সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, জাসাস নেতা আলা হোসেন, সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন নিপ্পন, মুবাশি^র আহমেদ মজনু, সৈয়দ জিহান আহমেদ, মুবিন হোসেন, ছাত্রদল নেতা ইজাজুল হোসেন, জনাব আলী কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাবু প্রমুখ। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেতা আশিক আলম, নোমান আহমেদ, মিজানুর চৌধুরী রুমন, শেখ মোস্তাক আহমেদ, কাওছার খান, আব্দুল মুকিত সজিব, শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ছাত্রের পিতা মহিউদ্দিন আহমেদ। সভায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নিহত ১০ জন ও আহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতা হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com