সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে রেলওয়ে পার্কিংয়ে সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় রেলওয়ে পার্কিংয়ে সবধরণের ৪ দিনের জন্য সভা ও সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা আক্তার মিতা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় আহলে সুন্নাত উলামা পরিষদ শনিবার ২৮ সেপ্টেম্বর থেকে সিরাতুন্নবী (সাঃ) মাহফিলের প্রস্তুতি নেয়। একই স্থানে একই তারিখে দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ ও তাহফিজুল কোরআন সুন্নী ফাউন্ডেশন বাংলাদেশ যৌথ আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুস, বিভিন্ন মাজার ও মসজিদ হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঘোষণা দেয়। বিষয়টি সুরাহা করার জন্য মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর )উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা আক্তার মিতা রাজনৈতিক নেতাদের উপস্থিতি বৈঠক করেন। উভয়পক্ষ অনুষ্ঠান করার ব্যাপারে অনড়ভাবে থাকায় গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী রবিবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়। এর মধ্যে ১৪৪ ধারা জারি দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রেলওয়ে পার্কিং এলাকায় দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ ও তাহফিজুল কোরআন সুন্নী ফাউন্ডেশন বাংলাদেশ স্ব স্ব আয়োজনে কিছু সংখ্যক লোকজন ব্যানার নিয়ে মানববন্ধন উপস্থিত হলে পুলিশ প্রশাসন এসে ভেঙে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com