সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ পৌরসভার কর সেবা সপ্তাহ-২০২৪’র শুভ উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “পৌরবাসীর উন্নয়নে/ কর দেব খুশি মনে” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভার “পৌর কর সেবা সপ্তাহ ২০২৪” এর শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব অনুপম দাশ অনুপ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ নয়মৌজা কলেজের প্রিন্সিপাল প্রফেসর মুজিবুর রহমান ও নবীগঞ্জ ইউসিবিএল ব্যাংক শাখার ব্যবস্থাপক মুশফিক উস সালেহীন। নবীগঞ্জ পৌর কর নিরূপণ কমিটির আহ্বায়ক ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন। বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার কর আদায়কারী মো. ইকবাল আহমেদ এবং পবিত্র গীতাপাঠ করেন সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ মোঃ আব্দুস সোবহান, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লুৎফুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, ইউসিবিএল ব্যাংক শাখার কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। উল্লেখ্য পৌরকর সেবা সপ্তাহের প্রথম দিনে ৫৯ জন হোল্ডিংধারী পৌরকর প্রদান করে পুরস্কার গ্রহণ করেছেন। “পৌরকর সেবা সপ্তাহ ২০২৪” আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে পৌরবাসীদের পৌর কর প্রদান করে আকর্ষণীয় পুরষ্কার গ্রহণ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com