শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হবিগঞ্জের সাংবাদিক নেতারা। হামলার প্রতিবাদে গতকাল শনিবার (২৪ আগস্ট) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে তাঁরা এই দাবি জানান। দেশের অন্যতম ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন স্থান থেকে সাংবাদিকরা এসে মানববন্ধনে যোগ দিয়েছেন। মানববন্ধনের শুরুতেই বক্তারা সাম্প্রতিক গণ-আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকসহ ছাত্র, শিক্ষক, যুবক, সাধারণ নাগরিক, পুলিশের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। দেশের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।’ মানববন্ধনে গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতে স্বার্থে অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাভেল ও বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জাকরিয়া চৌধুরীর যৌথ সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাংবাদিক আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, শাকিল চৌধুরী, বাংলা নিউজের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম, নিউজ টুয়েন্টিফোরের হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত গোপ, জুয়েল চৌধুরী, সৈয়দ সালিক আহমেদ, কাজল সরকার, আখলাছ আহমেদ প্রিয়, সহিবুর রহমান, শাহ জালাল উদ্দিন জুয়েল, এম সজলু রহমান, জাহেদ আরী মামুন, সাইফুল ইসলাম, মোঃ আলফু মিয়া, জাহাঙ্গীর রহমান, রুবেল আহমেদ, রেজাউল করিম, সেন্টু আহমেদহ জিহান, রাহীম আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com