সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সুতাং ব্রীজে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ মহিলা নিহত

  • আপডেট টাইম রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং নামকস্থানে সিএনজি অটোরিক্সা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিতু আক্তার (২৫) নামে এক অন্তসত্বা নারী নিহত হয়েছেন। এ সময় আরও ৪জন আহত হয়েছেন। মিতু আক্তার মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সুতাং নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিতু আক্তার হবিগঞ্জ থেকে ডাক্তার দেখানো শেষ করে সিএনজি অটোরিক্সা যোগে বাড়ি ফেরার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং নামকস্থানে পৌছলে বিপরীতদিক থেকে আসা পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতু আক্তারের মৃত্যু হয়। আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় দুইজনকে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গাড়ি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com