বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে হাওরে নৌকায় বিদ্যুৎপৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে হাওড়ে নৌকায় বিদ্যুৎপৃষ্টে অসীম চন্দ্র দাস (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২১ জুন) সকাল ১০টায় উপজেলার বদলপুর ইউনিয়নের ঝিলুয়া গ্রাম সংলগ্ন হাওড়ে এই ঘটনা ঘটে। নিহত অসীম দাস জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের আইড়ামুগুর গ্রামের যশু চন্দ্র দাসের পুত্র ও আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর আদর্শ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, অসীম দাসের পিতা বর্ষাকালে নৌকা দিয়ে যাত্রী পরিবহনের কাজ করেন। শুক্রবার সকাল ১০ টায় বাবাকে সহায়তা করতে নৌকায় যাত্রী নিয়ে নিজ গ্রাম আইড়ামুগুর থেকে বানিয়াচং উপজেলার আদর্শ বাজারের উদ্দ্যশে রওনা দেয় অসীম। কিছুক্ষণ পর নৌকাটি ঝিলুয়া গ্রামের পাশে হাওড়ে পৌছাঁর পর অসাবধানতা বশত উপরে ঝুলন্ত বিদ্যুৎয়ের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে পড়ে যায় অসীম। এ সময় নৌকায় থাকা অসীমের পরিবারের লোকজন ও যাত্রীরা অসীমকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অসীমকে মৃত ঘোষণা করেন। আইড়ামুগুর গ্রামের ইউপি সদস্য সুবীর কুমার দাস বলেন, যাত্রী নিয়ে যাবার সময় ঝিলুয়ার চক নামক স্থানে বিদ্যুৎয়ের মেইন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে অসীম। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরণ করে অসীম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com