শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সাকিব (৩০) নামে এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল সোমবার সকাল ৬টায় শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে সৈয়দ আবতাব উদ্দিন শাহ্ মাজার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত মোহাম্মদ সাকিব চট্টগ্রামের বোয়ালখালির উপজেলার পশ্চিম কদুরখীল গ্রামের মান্নান মিয়ার ছেলে।
সাকিবের সঙ্গে পাওয়া আইডি কার্ড অনুযায়ী সাকিব চট্টগ্রাম ম্যাফ সুজ লিমিটেডের অধীনে অ্যাম্বোসিং বিভাগের জেনারেল অপারেটর। তবে তার অফিস থেকে জানানো হয় সাকিব অফিসে আছেন।
জানা যায়, রেললাইনের কাছে হাঁটাহাটি করছিলেন সাকিব। এ সময় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com