মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বিগত দিনে আমার উপর অর্পিত দ্বায়িত্ব সততা ও নিষ্টার সঙ্গে পালন করেছি-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন বিগত দিনে আমার উপর অর্পিত দ্বায়িত্ব সততা ও নিষ্টার সঙ্গে পালন করেছি। দল মত নির্বিশেষে সমভাবে সব এলাকায় রাস্তা-ঘাট উন্নয়ন করেছি। তাই আগামী দিনে অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ সমাপ্ত করতে তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।
গত বুধবার রাতে আন্দিউড়া ইউনিয়নের মীরনগর, ধর্মঘর ও চৌমুহনী বাজারে জনসাধারণের সঙ্গে মত বিনিময় কালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এ সময় ইউপি সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সদস্য ফরিদ মিয়া, সমাজ সেবক হাজী ফিরোজ মিয়া, কবির চৌধুরী, আনিছুর রহমান প্রমুখ।
সভায় সর্বস্তরের জনসাধারণ বিগত দিনে উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বিপুল ভোটে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com