সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে নির্বাচন উপলক্ষ্যে মতমিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৮৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা রহমান বলেছেন, আইন-শৃংখলার মধ্যে থেকে যাতে সকলে ভোটাধিকার প্রয়োগ করতে পারে; সে নিশ্চয়তা দিতে আমরা সকলে কাজ করছি। কোন পপাতিত্ব নয়, কোন নিরাপত্তাহীনতা নয়। জনগণ যাকে ভালবাসবে, জনগণ যাকে দায়িত্ব দিতে চাইবে-তাকেই দেবে। সেই পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।
তিনি আরো বলেন, আমরা আমাদের মানুষজনকে যেন নিরাপদ রাখতে পারি, কোন বিশৃংখলার ঘটনা যেন না ঘটে-এটার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে প্রার্থীদের। প্রার্থীদের সমর্থকরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে দুর্ঘটনা ঘটান। এটা রুখতে আপনাদের পুলিং এজেন্ট, কর্মী, সমর্থকদের সাথে বসেন। আচরণবিধি পড়েন, পড়েন শুনান। কি করণীয়, কি বর্জনীয় তা জানান, বুঝান। আমরা সকলে মিলে একটা ভাল নির্বাচন করতে চাই।
জেলা প্রশাসক গতকাল দুপুরে বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা সংক্রান্তু মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মতবিনিয়ম সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার শুভাংসু সোম মহান, উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খায়ের, সহকারী কমিশনার (ভূমি) শিবরাজ চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার শাহনাজ বেগম, উপজেলার সকল প্রার্থীরা।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশিম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর সহ বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com