মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তানগরে পৌরসভার অভিযান ফুটপাতের দোকান উচ্ছেদ

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ও থানার মোড়ে ফুটপাত দখল করে অবৈধ দোকান পাট গড়ে তোলা হয়েছে। সকালে পৌর পরিষদ অভিযান চালালেও বিকালে আবারও পুরোনো চেহারায় ফিরে যায় ওই এলাকার চিত্র। তবে স্থানীয়দের দাবি অভিযান করলেই হবে না। নিয়মিত ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হলে তবেই হয়তোবা অবৈধ দখলদাররা পুনরায় স্থাপনা বসানো থেকে বিরত থাকবে। এ সব স্থাপনা শুধু দখলই নয়, অবৈধ বিদ্যুত সংযোগও দেয়া হয়। গতকাল শুক্রবার সকালে পৌর মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে শায়েস্তানগর এলাকার কবরস্থান সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়। আবার সন্ধ্যার পরই তারা বসে যায়। এ ছাড়া হাসপাতালের প্রধান ফটক, সার্কিট হাউজ রোড, জেলা পরিষদের সামনের সড়কসহ বিভিন্ন এলাকায় অভিযান করলেও একই চিত্র দেখা যায়। এতে করে অবৈধ বিদ্যুত সংযোগ থেকে সরকার যেমন হাজার হাজার টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে যানজট সৃষ্টি হচ্ছে। তবে ব্যবসায়ীরা জানান, প্রতিদিন একটি মহল ১শ থেকে ৫শ টাকা করে চাঁদা নিচ্ছে। জায়গার মালিক যদি পৌরসভা হয় তবে কেন পাবলিক চাঁদা নিবে এ প্রশ্ন সাধারণ মানুষের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com