মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ পৌরসভার মশক নিধন অভিযান অব্যাহত

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মশক নিধন জোরদার করেছে হবিগঞ্জ পৌরসভা। মেয়র আতাউর রহমান সেলিমের নিদের্শে প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো হচ্ছে। গত ৫ তারিখ ছিটানো হয়েছে মাছুলিয়া, মাহমুদাবাদ, রাধানগর আবাসিক এলাকা, মোহনপুর, সূর্যমুখী আবাসিক এলাকা, তেঘরিয়া আবাসিক এলাকা, শায়েস্তানগর, অনন্তপুর আবাসিক এলাকা, আধুনিক সদর হাসপাতাল, ফায়ার সার্ভিস, কোর্ট স্টেশন রোড পুলিশ ফাড়ি হতে আলিফ মার্কেট পর্যন্ত ও সদর উপজেলা অফিস কম্পাউন্ডে। ৭ ফেব্রুয়ারি ছিটানো হয়েছে বৃন্দাবন সরকারী কলেজ, জজকোর্ট আঙ্গিনা, পুরাতন হাসপাতাল কোয়ার্টার, দিগন্ত পাড়া, মাস্টার কোয়ার্টার ও রাজনগর। ৮ ফেব্রুয়ারি ছিটানো হয়েছে জঙ্গল বহুলা, ইনাতাবাদ, স্টাফ কোয়ার্টার, ঝিল পাড়, সিনেমা হল রোড, পুরান মুন্সেফী ও গোসাই নগর। ১০ তারিখ যে এলাকাসমূহে ছিটানো হয়েছে সেগুলো হলো চৌধুরী বাজার হতে সওদাগর মসজিদ পর্যন্ত, আহছানিয়া মিশনের ভিতর, বদিউজ্জামান খান সড়ক, রামকৃষ্ণ মিশন রোড, মহাপ্রভূ আখড়া রোড, মুসলিম কোয়ার্টার ও সবুজবাগ। মেয়র আতাউর রহমান সেলিমের নির্দেশে প্রতিদিনের মশক নিধন অভিযানের স্থির চিত্রগুলো পৌরসভার অফিসিয়াল ফেইজবুক পেইজে আপলোড করা হচ্ছে বলে সংশ্লিষ্ট শাখা জানিয়েছে। পৌরসভা অফিস সূত্র জানায় পর্যায়ক্রমের পৌর এলাকার সব এলাকায়ই মশার ঔষধ ছিটানো হবে। এমনকি কোন কারনে বাদ পড়া এলাকাসমূহেও মশার ঔষধ ছিটানো হবে বলে জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com