সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে কৃষি প্রকল্প পরিদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা ও শাহজাহানপুর গ্রামে আধুনিক পদ্ধতিতে টমেটো ও পেঁয়াজ চাষ প্রকল্প পরিদর্শন এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সুরমা মাঠে পেঁয়াজ চাষ বিষয়ে কৃষক কৃষাণীদের অংশ গ্রহনে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও মাধবপুর কৃষি কর্মকর্তা আল মামুন হাসানের সঞ্চালনায় অনিুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয় অনু বিভাগের যুগ্ম সচিব এটিএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক রকিব উদ্দিন, হবিগঞ্জ জেলা উপ-পরিচালক নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে উপ-পরিচালক শাকিল আরভিন ঝুমু, প্রশিক্ষণ কর্মকর্তা আশেক পারভেজ সহ এলাকার কৃষক-কৃষাণী ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার পূর্বে অতিথিবৃন্দ দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধবপুর সংবাদদাতা শংকর পাল সুমনের আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ প্রকল্প ও আব্দুল কাদির মিয়ার পেঁয়াজ চাষ প্রকল্প পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com