সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক মেম্বার আকবর হোসেন স্বপন তালুকদারের উদ্যোগে রাজিউড়া ইউনিয়নের ৩ শতাধিক লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৩ শতাধিক দরিদ্র ও অসহায় লোকজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সানাবই গ্রামের তালুকদার বাড়িতে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার মোঃ আকবর হোসেন স্বপন তালুকদারের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি আলহাজ্ব মোঃ আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং রাজিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান। প্রধান মেহমান ছিলেন পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির। গ্রেস্ট অব অর্নার ছিলেন ইংল্যান্ড প্রবাসী ফজলুল করিম আউয়াল। বিশেষ অতিথি ছিলেন- রাজিউড়া ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল, ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী শামীম ইউপি সদস্যা সামছুন্নাহার, বিশিষ্ট মুরুব্বী খুরশেদ তালুকদার, সাবেক মেম্বার নিয়ামত উল্ল্যাহ খান, হাজী জিতু মিয়া তালুকদার, হাজী নেকবর হোসেন তালুকদার, যুক্তরাষ্ট্র প্রবাসী জালাল উদ্দিন তালুকদার, আব্দুল আউয়াল তালুকদার, রাজিউড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল আহমেদ, সাবেক মেম্বার শাহনেওয়াজ তালুকদার প্রমুখ। সভায় বক্তারা বলেন- দীর্ঘদিন ধরেই সাবেক মেম্বার আকবর হোসেন স্বপন তালুকদার প্রবাসে থেকে নিজ এলাকাসহ জেলা বিভিন্ন স্থানে সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। তিনি বিগত করোনা, বন্যার সময় নগদ অর্থসহ খাদ্য সামগ্রীয় বিতরণ করেছেন। এছাড়াও গৃহহীনদের গৃহনির্মাণ, দরিদ্র পরিবারের মেয়ে বিবাহ দেওয়া, দরিদ্র ও শিক্ষা বৃত্তি প্রদানসহ এলাকার ক্রীড়া উন্নয়নেও তিনি কাজ করছেন। তারা স্বপন তালুকদার ও তার পরিবারের সুফলতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com