সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চুনারুঘাটে নির্বাচনী বিরোধের জের ॥ যুবদল কর্মী পুলকের বাসা ও দোকানে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাসলা

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় যুবদল নেতা সালেহ আহমদ পুলক (৩৫) এর বাসা ও দোকানে হামলা চালিয়েছে।
চুনারুঘাট জাতীয়তাবাদী যুবদলের কর্মী আহত সালেহ আহমদ জানান, গতকাল ৭ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন শেষে সন্ধ্যায় ভোট থেকে বের হয়ে বাসায় ফিরছিলেন। পুলক চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার এলাকায় বাসার সামনে ছাত্রলীগের একদল সন্ত্রাসী যুবদল কর্মী সালেহ আহমেদ পুলকের বাসায় ও সামনে দোকানে হামলা চালায়। সন্ত্রাসীরা বাসায় প্রবেশের চেষ্টা চালায়। কিন্তু গেইট তালাবদ্ধ থাকায় বাসার ভেতরে প্রবেশ করতে পারে নাই। এ সময় বিক্ষুব্ধ হামলাকারীরা ঘরে ইটপাটকেল নিক্ষেপ করে।
এদিকে চুনারুঘাট জাতীয়তাবাদী যুবদলের কর্মী আহত সালেহ আহমদ এর বাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন চুনারুঘাট যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজ্জামেল চৌধুরী। বিবৃতিতে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com