সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

কারাগারে যুবদল নেতা জালাল অসুস্থ ডান্ডাবেড়ী পড়িয়ে হাসপাতালে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার বেলা ২টার সময় কারাকর্তৃপক্ষ তাকে ডান্ডাবেড়ী পরিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এ সময় আশংকাজনক অবস্থায় সদর হাসপাতলের কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে জানতে জেলার মাসুদুর রহমানকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
জালাল আহমেদের আইনজীবি এডভোকেট আফজাল হোসেন জানান, নবীগঞ্জ থানায় দায়েরকৃত পুরাতন একটি রাজনৈতিক মামলায় যুবদল নেতা জালাল আহমেদকে গ্রেফতার করেছিল হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই মামলায় তিনি এজাহারভুক্ত আসামী নন। গত ২৬ অক্টোবর আদালত তাকে জামিন দেন। এই দিনই তিনি কারামুক্ত হওয়ার পর হবিগঞ্জ জেলগেইট থেকে ডিবি পুলিশ তাকে আবারও উঠিয়ে নিয়ে যায়। পরদিন চুনারুঘাট থানায় দায়েরকৃত পুরাতন একটি পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোর্পদ করা হয়। এই মামলায়ও জালাল আহমেদ এজহারভুক্ত আসামী নন। তিনি ৮৮ দিন যাবত কারাগারে রয়েছেন। এডভোকেট আফজাল হোসেন জানান, জালাল আহমেদ গুরুতর অসুস্থ, কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জেনেছি। তারপরও কারাকর্তৃপক্ষ তাকে ডান্ডাবেড়ী পরিয়ে হাসপাতালে প্রেরণ করেছে। তিনি এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি তার আশু রোগমুক্তি কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com