সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে অনুর্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ইয়ং টাইগার অনুর্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা (সিলেট অঞ্চল) উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামরুন নাহার শেফা। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈনউদ্দিন তালুকদার সাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ ও কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।
উদ্বোধনী খেলায় জয়লাভ করেছে সিলেট জেলা। তারা ৪ উইকেটে স্বাগতিক হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে হবিগঞ্জ জেলা ৩৬.৫ ওভারে ৬৬ রান করে অল আউট হয়ে যায়। জবাবে সিলেট জেলা ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়।
সিবির উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির ব্যবস্থাপনা আয়োজিত এই এই ভেন্যুতে অংশগ্রহণকারী অপর দুই জেলা হল সুনামগঞ্জ ও মৌলভীবাজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com