সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট টাইম শনিবার, ৩০ আগস্ট, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, নজরুল শুধু কবি নন, তিনি একাধারে একজন ইসলামি চিন্তাবিদ ও দার্শনিক। তিনি তার কর্মকে কবিতা, উপন্যাস আর প্রবন্ধের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি নিজেকে সংগীতজ্ঞ হিসেবেও প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। তার জীবন ও কর্ম সম্পর্কে জানতে হবে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নজরুল একাডেমী বাহুবল শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। নজরুল একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজমুল হক-এর সভাপতিত্বে ও সাংবাদিক পংকজ কান্তি গোপ টিটুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। মূখ্য আলোচক ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন নজরুল একাডেমী হবিগঞ্জ শাখার সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আওয়াল তালুকদার, বাহুবল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূর ও লুৎফুর রহমান তহবিলদার প্রমুখ। আলোচনা সভার পূর্বে শিশুদের জন্য চিত্রাংকন, আবৃত্তি ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com