সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জ বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী (৭০) কে ২০২২ সালের বিষ্ফোরক দ্রবাদি আইনের মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত- সরফরাজ আহমেদ চৌধুরী উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত আব্দুল মন্নান চৌধুরীর ছেলে। উল্লেখ্য, ২০২২ সালের ১৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে সরকার বিরোধী কার্যক্রম করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা নবীগঞ্জ শহরতলীর হাজারী কমিউনিটি সেন্টারের সামনে সমবেত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে নবীগঞ্জ থানার এস আই গৌতমসহ ৩-৪ জন পুলিশ সদস্য আহত হন। ওই সময় ঘটনাস্থল থেকে বিএনপি নেতা শিহাব আহমেদ চৌধুরীসহ ৪ জনকে গ্রেফতার করা হয় এবং ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানার এসআই গৌতম কুমার বাদী হয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে প্রধান আসামী করে ৩৮ জনের নাম উল্লেখ করে ও ১২০জনকে অজ্ঞাত আসামী করে পুলিশের উপর হামলা ও বিস্ফোরক আইনে মামলা-নং ১৩ দায়ের করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- ২০২২ সালের বিষ্ফোরক দ্রবাদি আইনের মামলায় সন্দিগ্ধ আসামী সরফরাজ আহমেদ চৌধুরীকে গ্রেফতারপূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com