সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে মুসলিম সমাজ কল্যাণ সংস্থার মালামাল প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
  • ৫৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশ-এর পক্ষ থেকে হবিগঞ্জ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডকে আসবাবপত্র প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ শহরস্থ রাজনগর এলাকায় অবস্থিত একটি শো-রোম থেকে এ মালামাল হস্তান্তর করা করেছে। মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির হোসাইনী, কওমি মাদ্রাসা বোর্ডের সেক্রটারী মাওলানা আবু সালেহ সাদীর নিকট বরাদ্ধকৃত চেয়ার, টেবিল হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল বাছির, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার মাওলানা আব্দুস সহিদ, মাওলানা আব্দুর রহমান,সফিকুর রহমান চৌধুরী, মাওলানা আবু জাহির, মাওলানা লুৎফুর রহমান দেউবন্দি,সেলিম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মাওলানা আব্দুল কাইয়ূম জালালাবাদী ও সেখানে বসবাসরত দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় সংস্থাটি এ দেশে শিক্ষা, স্বাস্থ্যসহ সমাজ সেবায় আর্থিক সহযোগিতা করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com